পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক র্যালির আয়োজন করা হয়। এই দিন এই বাইক র্যালি গোটা অঞ্চল পরিক্রমা করে, এই দিন এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজিব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিংহ,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মানষ নায়েক, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রানা সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। এই দিন এই বাইকের র্যালিতে কয়েকশো বাইক অংশগ্রহণ করে। সর্বশেষে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।
শ্রীকান্ত মাহাতোর উপস্থিতিতে চন্দ্রকোনারোডে তৃণমূলের বাইক মিছিল।












Leave a Reply