আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ট্রেনের গতি নিয়ন্ত্রণ করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বুনো হাতি। শনিবার Sikkim Mahananda Express (১৫৪৮৩ ডাউন) চলাকালীন Sevoke ও Gulma স্টেশনের মাঝামাঝি ২০/১ কিলোমিটার এলাকায় রেললাইনের ধারে একটি বুনো হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নজরে আসতেই ডিউটিতে থাকা লোকো পাইলট Madhab Barman ও সহকারী লোকো পাইলট Chandan Kumar দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। এর ফলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরে হাতিটি নিরাপদে রেললাইন ছেড়ে জঙ্গলের দিকে সরে গেলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রেল কর্মীদের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় তাঁদের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
সিক্কিম মহানন্দা এক্সপ্রেস থামিয়ে হাতিকে বাঁচালেন চালকরা।












Leave a Reply