প্রার্থী ঘোষণার পরই প্রচারে নামলেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু।

মালদা, নিজস্ব সংবাদদাতা: প্রার্থী ঘোষণার পরই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন জুয়েল মুর্মু, হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী।
মঙ্গলবার দুপুরে তিনি মানিকোড়া এলাকার শ্রীশ্রী শ্যামা কালী মন্দির-এ পুজো অর্চনা করে আশীর্বাদ নেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন নির্বাচনী প্রচার।
পুজোর পর মানিকোড়া ও জাজইল বাজার এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন জুয়েল মুর্মু। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং, সহ-সভাপতি তথা হবিবপুর ব্লকের কনভেনার প্রভাষ চৌধুরী, হবিবপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বিজেপি নেতা ত্রিদিপ রায়-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় বিজেপির প্রচারে গতি এসেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *