চা শ্রমিকদের দাবিতে আলিপুরদুয়ারে গেট মিটিং তৃণমূল ইউনিয়নের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাজুড়ে গেট মিটিংয়ের ডাক দিয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি মঙ্গলবারও চলবে বলে জানা গিয়েছে।
এদিন আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হয়। শ্রমিকদের মজুরি, কাজের পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।
বিশেষভাবে নিউল্যান্ডস চা বাগান-এ অনুষ্ঠিত গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। তিনি শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালও জেলার বিভিন্ন চা বাগানে এই গেট মিটিং কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *