ফালাকাটায় বাম প্রার্থী কমল কিশোর রায়কে ঘিরে উন্মাদনা, শহরজুড়ে মিছিল। 

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা-য় বাম শিবিরে উন্মাদনা তুঙ্গে উঠল প্রার্থী কমল কিশোর রায়-কে ঘিরে। তাঁর সমর্থনে এদিন শহর জুড়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে বাম কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফালাকাটার বিভিন্ন রাস্তা।
মিছিলে অংশ নিয়ে কমল কিশোর রায় জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
দলীয় সূত্রে দাবি, এই মিছিলের মাধ্যমে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং নির্বাচনের আগে সংগঠন আরও চাঙ্গা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *