দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নির্বাচনী উত্তেজনায় ফুটছে দক্ষিণ দিনাজপুর জেলা। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ-এর নাম ঘোষিত হতেই খুশির হাওয়া ছড়িয়েছে এলাকাজুড়ে।
মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ বালুরঘাট-এর কলেজপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য কর্মী ও সমর্থক। প্রিয় নেত্রীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই শুরু হয় উল্লাস।
উপস্থিত কর্মী-সমর্থকেরা অর্পিতা ঘোষকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। একে অপরকে মিষ্টি খাইয়ে জয়ের আগাম শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁদের। প্রার্থীর উপস্থিতিতেই কলেজপাড়ার মোড়ে আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা, ওঠে স্লোগানের ঝড়।
রাজ্য রাজনীতির পরিচিত মুখ অর্পিতা ঘোষের ওপর দল ফের আস্থা রাখায় উচ্ছ্বসিত তৃণমূল শিবির। প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বালুরঘাটে নির্বাচনী প্রচারের পারদ চড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তেজনা, বালুরঘাটে অর্পিতা ঘোষকে ঘিরে উল্লাস।












Leave a Reply