হাওড়া ফৌজদারি আদালতে রক্তদান শিবির, অংশগ্রহণ ৯১ জনের।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা (প্রকাশ কালি ঘোষাল): “রক্তদান জীবন দান”—এই মূল মন্ত্রকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ অ্যাসোসিয়েশন-এর হাওড়া ফৌজদারি আদালত শাখার উদ্যোগে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রয়াত গণপতি গোলুই-এর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন রক্তদাতারা।
মানবজীবনে রক্তের গুরুত্ব অপরিসীম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির পরেও এখনও রক্তের বিকল্প আবিষ্কার সম্ভব হয়নি। ফলে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করতেই হয়। সেই প্রয়োজনীয়তা পূরণে বিভিন্ন সংগঠনের মতো এই উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এদিনের শিবিরে মোট ৯১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়ার জেলা ও দায়রা জজ সুভাষ কুমার কর।
রক্তদান শিবিরকে সফল করে তুলতে সংগঠনের সদস্য ও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *