মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমে পড়লেন মালদা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন বাঁচামারী ও রামচন্দ্রপুর এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি চালান তিনি।
প্রচারের অংশ হিসেবে লিপিকা বর্মন ঘোষ বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে সমর্থন ও ভোটের আবেদন জানান। এলাকার মানুষের সমস্যা ও চাহিদার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এদিনের এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, তৃণমূলের বর্ষীয়ান নেতা নব রঞ্জন সিংহ বর্মা সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
প্রার্থী লিপিকা বর্মন ঘোষ জানান, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থাকা তাঁর মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়েই তিনি নির্বাচনী ময়দানে নেমেছেন বলে জানান।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই মালদা জেলায় রাজনৈতিক তৎপরতা ও প্রচারের গতি বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মালদায় প্রচারে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন।












Leave a Reply