পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার পাইকবাড় এলাকায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখা গেল একটি বিশালাকার ড্রোন। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টা নাগাদ এলাকাবাসীরা ধানজমিতে বিমানসদৃশ একটি বড় ড্রোন পড়ে থাকতে দেখেন। এত বড় আকারের ড্রোন আগে কখনও দেখেননি বলে দাবি করেছেন তাঁরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। ড্রোনটিকে ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে এটি এসেছে এবং কী কারণে ধানজমিতে পড়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি কোনও নজরদারি (surveillance) ড্রোন হতে পারে। আবার কোনও সংস্থার পরীক্ষামূলক উড়ানের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণেও এটি ভেঙে পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পুলিশ ড্রোনটি খতিয়ে দেখে এর উৎস ও কারণ অনুসন্ধান করছে।
এদিকে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমেছে এবং গোটা এলাকায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।
দাঁতনের ধানজমিতে বিশাল ড্রোন উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply