বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতন প্রদানের দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে The Greater Cooch Behar People’s Association।
এদিন সংগঠনের সদস্যরা বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬টি স্কুলে রাজবংশী ভাষায় পাঠদানের জন্য মোট ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হলেও দীর্ঘদিন ধরেই অনিয়মিত বেতন প্রদান করা হচ্ছে। বর্তমানে টানা পাঁচ মাস ধরে কোনও বেতন পাননি ওই শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, জেলার ১৬টি স্কুলের মধ্যে ৪টিতে এখনও রাজবংশী ভাষার শিক্ষক নেই। নিয়োগ প্রক্রিয়া নিয়েও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও টালবাহানা চলছে বলে অভিযোগ। অন্যদিকে, বাকি ১২টি স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।
এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে বকেয়া বেতনের দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
দ্রুত সমস্যার সমাধান ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
৫ মাস বেতন নেই, বালুরঘাটে বিক্ষোভে রাজবংশী ভাষার শিক্ষকরা।












Leave a Reply