পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে ভোট প্রচারে নেমে পড়লেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি। এদিন কোলাঘাট বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি চালান তিনি।
প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের তরফে স্বতঃস্ফূর্ত সাড়াও লক্ষ্য করা যায়। অনেকেই এগিয়ে এসে শুভেচ্ছা জানান এবং আশীর্বাদ করেন।
ভোট প্রচারের ফাঁকে সুব্রত মাইতি কোলাঘাটের জৈন মন্দির ও রাধামাধব মন্দিরে গিয়ে প্রণাম জানান। এরপর আবার প্রচারে যোগ দেন তিনি।
বিজেপি প্রার্থীর দাবি, সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনী বৈতরণী পার করতে আত্মবিশ্বাসী।
সকালে কোলাঘাটে জনসংযোগে বিজেপি প্রার্থী সুব্রত মাইতি।












Leave a Reply