নির্বাচনের আগে চন্দ্রকোনারোডে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে জোরদার হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তারই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের দুর্লভগঞ্জ এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
এদিন ১১৮, ১১৯, ১২০ ও ১২১ নম্বর বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনও করেন তারা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্পর্শকাতর এলাকা সহ বিভিন্ন জায়গায় আগামী দিনেও এই রুটমার্চ চালানো হবে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশ্বাস জোগাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *