ইংরেজবাজারে প্রচারে তৃণমূল প্রার্থীর ‘ক্ষমা চাওয়া’, কটাক্ষ বিরোধীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এখনও মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে তাতে থেমে নেই নির্বাচনী লড়াই। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল ও বাম প্রার্থীরা।
এদিন ইংরেজবাজারে প্রচারে নেমে তৃণমূল প্রার্থী আশিষ কুন্ডু দলের একাংশ নেতৃত্বের কাজের জন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে ভোটের আবেদন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সিপিএম প্রার্থী অম্বর মিত্র কটাক্ষ করে বলেন, “দুর্নীতি ও অপশাসনের কারণেই এখন ক্ষমা চাইতে হচ্ছে।” অন্যদিকে বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, “মানুষ এসব ক্ষমা করবে না, ভোটের মাধ্যমে তার জবাব দেবে।”
রাজনৈতিক মহলের মতে, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ আসন। গত কয়েকটি নির্বাচনে এখানে বিজেপি এগিয়ে থাকায় এই আসন পুনর্দখলে মরিয়া তৃণমূল নেতৃত্ব।
সেই কারণেই বিতর্কিত নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরিবর্তে তুলনামূলক নতুন মুখ আশিষ কুন্ডুকে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই রণকৌশল কতটা সফল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *