ফালাকাটায় উৎসবের আবহে পালিত ইদ-উল-ফিতর, জটেশ্বর ঈদগাহে মানুষের ঢল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক জুড়ে খুশি ও উৎসবের আবহে পালিত হলো ঈদ। শনিবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্তে ঈদের নামাজে অংশ নিতে মানুষের ঢল নামে।
ফালাকাটার জটেশ্বর ঈদগাহ মাঠে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ একত্রিত হন। ধর্মীয় রীতি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ ও সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন সকলে। ছোটদের নতুন পোশাক আর বড়দের মুখে হাসি মিলিয়ে এক অনন্য উৎসবের ছবি ধরা পড়ে।
ঈদ উপলক্ষে ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বসে বিভিন্ন অস্থায়ী দোকান। খাবার, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কেনাবেচায় জমে ওঠে মেলা সদৃশ পরিবেশ।
প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সব মিলিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে জটেশ্বরে পালিত হলো পবিত্র ঈদ উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *