আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি আরও বাড়াল বিজেপি। শনিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
পুজো দিয়ে এলাকার শান্তি ও মানুষের কল্যাণ কামনা করেন তিনি। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জটেশ্বর বাজার সহ সংলগ্ন একাধিক এলাকায় পদযাত্রা করে প্রচার চালান।
প্রচার চলাকালীন রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকার বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় সমস্যা ও দৈনন্দিন অসুবিধার কথা শোনেন এবং আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। তাঁদের সক্রিয় অংশগ্রহণে প্রচার কর্মসূচি আরও জোরদার হয়ে ওঠে।
জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী দীপক বর্মনের।












Leave a Reply