জটেশ্বরে রুটমার্চে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের আস্থা বাড়াতে পথে পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন। ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
এদিন রুটমার্চে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
রুটমার্চ চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। ভোটারদের কাছে গিয়ে তাঁদের কোনও সমস্যা বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।
একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—ভয়মুক্ত পরিবেশে, সম্পূর্ণ স্বাধীনভাবে সকলেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রশাসনের এই উদ্যোগে জটেশ্বর এলাকায় বাড়তি নিরাপত্তাবোধ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *