মালদা, নিজস্ব সংবাদদাতা:- রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে মালদা শহরে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
জানা গিয়েছে, ওই এলাকায় অবস্থিত উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস-এর অফিসের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা অনেকদিন আগে গ্যাস বুকিং করলেও ডেলিভারির মেসেজ পাওয়ার পরও হাতে গ্যাস পাচ্ছেন না। তাঁদের দাবি, গ্যাস সরবরাহে অনিয়ম হচ্ছে এবং কালোবাজারি করা হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করেন গ্রাহকেরা। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টির তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়ায়।
গ্যাস না পেয়ে কালোবাজারির অভিযোগ, মালদায় রাস্তা অবরোধে গ্রাহকদের বিক্ষোভ।












Leave a Reply