দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। এদিন মাহিনগর হাজিপুর বাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগে অংশ নেন তিনি।
বর্তমানে তপন বিধানসভার বিধায়ক হিসেবেই দায়িত্বে রয়েছেন বুধরাই টুডু। এবারও দল তাঁর উপর আস্থা রেখে প্রার্থী করেছে।
প্রচারের সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি আশাবাদী, তপন বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁকে পুনরায় জয়ী করবেন।
এছাড়াও তিনি দাবি করেন, এই নির্বাচনে বিজেপি রাজ্যে সরকার গঠন করবে।
প্রচারে কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং এলাকায় নির্বাচনী আবহ ক্রমশ জমে উঠছে।
মাহিনগর হাজিপুর বাজারে প্রচারে বিজেপি প্রার্থী বুধরাই টুডু।












Leave a Reply