পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী শিউলি সাহা। বৃহস্পতিবার কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের কইগেড়া ও এনায়েতপুর এলাকায় গাড়িতে করে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি।
এদিন প্রচার কর্মসূচির সূচনায় স্থানীয় মসজিদে প্রার্থনা করেন শিউলি সাহা। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের কাছে সমর্থন চান।
এই প্রচারে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল নেতা-কর্মী, যাঁদের সক্রিয় অংশগ্রহণে প্রচার আরও জোরদার হয়।
উল্লেখ্য, কেশপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শিউলি সাহা সহ তৃণমূল কর্মীরা ব্যাপকভাবে প্রচারে নেমেছেন।
কইগেড়া ও এনায়েতপুরে গাড়িতে প্রচারে শিউলি সাহা।












Leave a Reply