চন্দ্রকোনারোডে তৃণমূলের কর্মী সম্মেলন, নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করার ডাক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের বিদ্যাসাগর মঞ্চে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, সুশান্ত সিংহ,সাগর মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *