পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিনব প্রচারে নজর কাড়লেন কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি।
বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভাকে কেন্দ্র করে বিশেষ প্রচার কর্মসূচি নেন তিনি।
সভা শুরুর আগে দাতনের মনোহরপুর পার্টি অফিস থেকে মিনি ম্যারাথন দৌড় শুরু করেন রামজীবন মান্ডি। প্রায় ১২ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করে তিনি ঘোলাই মোড়ে সভাস্থলে পৌঁছন।
এই দৌড়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি নির্বাচনী প্রচারও চালান। তাঁর এই অভিনব উদ্যোগ এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে এবং কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এ ধরনের ব্যতিক্রমী প্রচার কৌশল ভোটারদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
১২ কিমি মিনি ম্যারাথনে প্রচার, অভিষেকের সভায় নজর কেড়েছেন রামজীবন মান্ডি।












Leave a Reply