রামনবমীতে জটেশ্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরের গরুহাটি ময়দান থেকে বের হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং এতে সব বয়সের মানুষের অংশগ্রহণ উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন এলাকা ঘুরে সম্পন্ন হয়।
সব মিলিয়ে ভক্তি, উৎসাহ ও সম্প্রীতির আবহে জমে ওঠে জটেশ্বরের রামনবমী উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *