পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। বৃহস্পতিবার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা বাজারে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন তিনি।
চা চক্রের পাশাপাশি গোটা বাজার এলাকা ঘুরে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান। এই কর্মসূচিতে বিজেপির একাধিক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।
এদিন রাজনৈতিক প্রচারে ভিন্ন মাত্রা যোগ করতে মাছ নিয়েও প্রচারে নামেন প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্তব্য—বিজেপি ক্ষমতায় এলে মাছ বন্ধ হয়ে যাবে—এর প্রেক্ষিতে প্রতীকীভাবে মাছ নিয়ে প্রচার চালাতে দেখা যায় তাঁকে।
বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
চা চক্র থেকে জনসংযোগ—গড়বেতায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।












Leave a Reply