জটেশ্বরে প্রথমবার পালিত হনুমান জয়ন্তী, ভক্তদের ভিড়ে মুখর এলাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় ধুমধাম করে পালিত হল হনুমান জয়ন্তী। হিন্দু জাগরণ মঞ্চ-এর জটেশ্বর খন্ডের উদ্যোগে বৃহস্পতিবার এই পূজার আয়োজন করা হয়।
সকাল থেকেই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে বজরংবলীর পূজার্চনা সম্পন্ন হয়। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জটেশ্বর এলাকায় এই প্রথমবারের মতো হনুমান জয়ন্তী উপলক্ষে এই পূজোর আয়োজন করা হল। প্রথম বছরেই স্থানীয় মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে তারা জানান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ সাহা, পাপিল সাহা, প্রসেনজিৎ সাহা রায়, দীনেশ মহেশরি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *