আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়-এর সমর্থনে একটি জনসভা করেন তিনি।
ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা থেকে তৃণমূল প্রার্থীর পক্ষে জোরালো প্রচার চালান দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি ভারতীয় জনতা পার্টি-র দখলে যায়। ফলে এবারের নির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধার করতে পারবে কি না তৃণমূল কংগ্রেস, সেটাই এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয়।
ফালাকাটায় অভিষেকের জনসভা, তৃণমূল প্রার্থীর সমর্থনে জোর প্রচার।












Leave a Reply