মালদায় তৃণমূলের শক্তিপ্রদর্শন, বর্ণাঢ্য মিছিলে নমিনেশন লিপিকা বর্মন ঘোষের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে শক্তিপ্রদর্শনে নজর কাড়ল তৃণমূল কংগ্রেস। শনিবার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে নমিনেশন দাখিল করতে যান দলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।
দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকে শুরু হয় এই মিছিল। ঢাকঢোল, দলীয় পতাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে উৎসবের আবহে এগিয়ে চলে মিছিলটি।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, গ্রামীণ ব্লক সভাপতি সুদীপ্ত রায় সহ একাধিক নেতা-কর্মী।
গোটা এলাকায় তৈরি হয় নির্বাচনী উন্মাদনা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিপিকা বর্মন ঘোষ সকলের আশীর্বাদ প্রার্থনা করেন এবং বিপুল জনসমাগমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মিছিল নির্বাচনের আগে সংগঠনের শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *