তৃণমূলের জোর প্রচার, বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী প্রচারে হুডখোলা গাড়িতে চেপে র‍্যালি করে ব্যাপক সাড়া ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। র‍্যালি শেষে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল মালদার ১২টি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তাই আসন্ন নির্বাচনের প্রচারে সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান’ এবং চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে হুডখোলা গাড়িতে চেপে র‍্যালি করেন। র‍্যালি শুরু হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে। যা হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ ঘুরে ভবানীপুর ব্রীজের কাছে গিয়ে শেষ হয়। তৃর্ণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই র‍্যালিকে ঘিরে তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড় ঢলের চেহারা নেয়। মানুষের সেই ঢল নিয়েই তিনি হুডখোলা গাড়িতে চেপে দুই দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। তাদের জয়ী করার আবেদন জানান। র‍্যালি শেষে সভা করেন। সভা থেকে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার ১২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় সুনিশ্চিত করার আবেদন জানান সাধারণ মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *