মালদহ, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙ্গন দেখা দিচ্ছে। এবারে বিজেপির শক্তঘাঁটি তে আরো শক্তি বৃদ্ধি বিজেপির। তৃণমূল ছেড়ে ২৫ টি পরিবার মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। বাংলায় পরিবর্তন আনতে এবং মোদিজীর হাত শক্ত করতে এই যোগদান বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই যোগদান লোক দেখানো, যারা যোগদান করেছে তারা বিজেপির লোক। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রবিবার সন্ধ্যা নাগাদ মালদহ বিধানসভার ভাবুক অঞ্চলের জহুরী ফুটবল মাঠে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার হাত ধরে ২৫ টি পরিবার তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের দাবি এলাকায় রাস্তা ঘাট পানীয় জলের কোনো উন্নয়ন হয়নি। এই সরকার উন্নয়ন করতে ব্যর্থ। চারিদিকে নৈরাজ্য এবং দুর্নীতি। তাই পরিবর্তন আনতে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। ভোটের আগে দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভোটের আগে দলবদল, রাজনৈতিক তরজা চরমে












Leave a Reply