মালদায় মমতার জনসভা, বিজেপিকে নিশানা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—পুরাতন মালদা-শুক্রবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে এক নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবাইকে আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি৷ এদিন মালদার প্রয়াত বাবলা সরকারের স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নানা ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো৷ নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার ‘মোটু ভাই’ বলে উল্লেখ করেন৷ মালদার মোথাবাড়ির ঘটনায় এদিনও তিনি বিজেপি এবং মিমকে দায়ী করেছেন৷ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বিজেপির ধর্মই হল ভোট কেটে দেওয়া৷ সব ধর্মের মানুষের উপর অত্যাচার করা৷ সংখ্যালঘুদের তো কোনও হিসাবই নেই৷ এখন পর্যন্ত প্রায় ২৫০ জন আত্মহত্যা করেছে৷ এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো জানান নরেন্দ্র মোদি আর অমিত শাহ মনে হল বাংলা দখল করতে হবে৷ চব্বিশের ভোটে মালদা বিধানসভা থেকে বিজেপি জিতেছে৷ তাই নরেন্দ্র মোদিও অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন৷ এদিনের সভায় সাঁওতালি গানের নাচে মুখ্যমন্ত্রী এই সভা শেষ করেন এবং সবাইকে ভালো থাকার কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *