বালুরঘাট বিধানসভায় ৫০ জন আরএসপি ছেড়ে বিজেপি’তে যোগ দিলেন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুর বুথের পঞ্চাশ জন আরএসপি ছেড়ে বিজেপি’তে যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক বাপি সরকার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র যুব মোর্চা সভাপতি শুভ চক্রবর্তী সহ বিজেপি’র অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

বিজেপি নেতৃত্বের মতে, এই দলবদল শুধু দলের শক্তি বৃদ্ধিই নয়, আসন্ন নির্বাচনে বালুরঘাট বিধানসভায় বিজেপিকে আরও শক্তিশালী করবে। স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে।

যোগদানকারী যুবকেরা জানিয়েছেন, বিজেপির উন্নয়নমুখী নীতির প্রতি আস্থা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি কর্মীদের মধ্যে এই কর্মসূচি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *