এক মুহূর্তে সব শেষ! হরিরামপুরে আগুনে পুড়ল ঘর, বাইক ও সমস্ত সম্পত্তি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-আগুনে ভস্মিভূত হয়ে গেল তিনটি ঘর। সব কিছু হারিয়ে এখন পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর।
জানা গিয়েছে হরিরামপুর ব্লকের লহুচর গ্রামের বাসিন্দা ইউসুফ আলি। প্রতিদিনের মত ইউসুফের পরিবার বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দাউ দাউ করে আগুনে পুড়তে থাকে তাদের শোবার ঘর। ঘুমের ঘরে পরিবারের। লোকজন বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুঁটে আসেন। প্রথমে পরিবার সহ গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরো দুটি ঘরে। খবর দেওয়া হয় দমকলে। বুনিয়াদপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঘর সহ যাবতীয় আসবাব পত্র।পুড়ে গিয়েছে একটি মোটর বাইক। আসবাব পত্র সহ জামা কাপড়,নগদ টাকা ও স্বর্ণলঙ্কার পুড়ে ছাই হয়ে যাওয়ায় অসহায় পরিবারটি খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে। শুক্রবার বেলা ১টা নাগাদ পুড়ে যাওয়া বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তারা সরকারি সাহায্যের দাবি তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *