পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিনের অতি বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে ভেঙে গেল গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাবতী নদীর উপরে থাকা লোখাটাপোলের অস্থায়ী বালি ব্রিজ। শুক্রবার এমনই চিত্র উঠে এলো,জানা গিয়েছে শ্যামনগর অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে বালি ব্রিজ। যা জলের তোড়ে ভেঙে যাওয়ার কারণে কার্যত সমস্যায় পড়েছে এলাকার মানুষজন, এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের ব্রিজের। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় ওই অস্থায়ী বালি ব্রিজের সারাইয়ের কাজ চলছে।
টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল নদী, ভেসে গেল অস্থায়ী ব্রিজ।












Leave a Reply