মালদা, নিজস্ব সংবাদদাতা:–মালদার মোথাবাড়ি কান্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তদন্ত শুরু করতে আদালতে আবেদন এনআইএ।অবশেষে বৃহস্পতিবার নিজেদের হাতে তুলে নিল এনআইএ। তদন্তভার তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গত মোথাবাড়ি এবং কালিয়াচক থানা এলাকায় অশান্তির ঘটনায় ১২টি মামলা সহ ধৃত প্রায় ৫০জনকে শুক্রবার নিজেদের হেপাজতে নিতে চলেছেন এন.আই.এ-র আধিকারিকেরা। যারমধ্যে রয়েছেন মোথাবাড়ি কান্ডে ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ অন্যান্যরা। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান,এসআইআর ইস্যুকে ঘিরে মালদহের কালিয়াচকের জাতীয় সড়ক সহ মোথাবাড়ি সংঘটিত অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ নিল আদালত। মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫০ জনকে এনআইএ হেফাজতে নেওয়ার নির্দেশ দিল মালদহ জেলা আদালত।বৃহস্পতিবার আদালতে এনআইএ-র পক্ষ থেকে অভিযুক্তদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমস্ত অভিযুক্তকে এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। জানা গেছে, মোথাবাড়ি থানার ৭টি এবং কালিয়াচক থানার ৫টি মোট ১২টি মামলায় অভিযুক্ত রয়েছেন মোফাক্কেরুল ইসলাম।
কালিয়াচক-মোথাবাড়ি ঘটনায় কড়া পদক্ষেপ, আদালতের নির্দেশে NIA তদন্ত শুরু।












Leave a Reply