ফালাকাটায় ‘মহাগুরু’র ঝড়, বিজেপি প্রার্থীর সমর্থনে বিশাল জনসভা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের মেজবিলের রাসমেলার মাঠে বিজেপি প্রার্থী দীপক বর্মনের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি নেতা তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তী। বক্তৃতায় তৃণমূলের কড়া সমালোচ করেন ‘মহাগুরু’। এদিনের সভা ঘিরে মেজবিলের রাসমেলার মাঠে ছিল চোখে পড়ার মতো ভিড়। মিঠুন চক্রবর্তীর এই ম্যাজিক উত্তরবঙ্গের ভোটে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *