জলপাইগুড়ি, নাগরাকাটা, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের কোচবিহার জেলা রাস মেলা ময়দান থেকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সবুজ ঝাণ্ডা উড়িয়ে বঙ্গে বিজেপির পদ্মফুল ফোটানোর ইঙ্গিত দিয়েছিলেন গত কয়েকদিন আগেই। আর এবার নির্বাচনী ঘোষণা হওয়ার পরেই বঙ্গ বিজেপিতে দেশের প্রধানমন্ত্রীসহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভায় আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ডুয়ার্সের চা বলের শ্রমিক ও বিভিন্ন বিধানসভার প্রার্থী সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্তের উপস্থিতিতে কর্মী সভার আয়োজন। এদিন নাগরাকাটা ট্রি প্ল্যান্টার্স ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাটে নেমে সড়ক পথ ধরে ইনডোর অনুষ্ঠানে সামিল হন রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন। এদিন মঞ্চে আসতেই আদিবাসী ট্রা শ্রমিকদের তরফে জয় জোহার শুভেচ্ছা বার্তা নিয়ে ডুয়ার্সের শ্রমিকদের হাতে তোলা চা পাতা, উত্তরবঙ্গের বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কিত উপহার দিয়ে স্বাগত জানানো হয় দলীয় কর্মীদের তরফে। এরপর মঞ্চে উঠেই ডুয়ার্সের চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে সরব হন নীতিন। একে একে চা বাগানে শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে ক্ষুদ্ধ হয়ে বঙ্গে বিজেপির সরকারকে নিয়ে আসার আহ্বান জানান।
শ্রমিকদের সমস্যা তুলে ধরে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান।












Leave a Reply