সুভাষচন্দ্র রায়ের সঙ্গে শহরজুড়ে প্রচার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী প্রচারে গতি বাড়াতে শহরজুড়ে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে এই পদযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।পদযাত্রার সময় প্রার্থী পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। এদিন ফুটপাতের ব্যবসায়ী, যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গেও কথা বলে তাঁদের মতামত নেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *