পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড়ের জোগাড়ডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মঙ্গলবার ভোট প্রচার সেরে ফেললেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন যেভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ মিলছে তাতে আগামী দিনে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত।
গোয়ালতোড়ের জোগাড়ডাঙ্গা এলাকায় ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা ।












Leave a Reply