প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:— আসন্ন নির্বাচনের আগে জনসংযোগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভোটব্যবস্থার পক্ষে সওয়াল তুলে হাওড়ায় প্রচারে নামল বিজেপি। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ শহরে আয়োজিত পদযাত্রায় অংশ নেন ভোজপুরি অভিনেতা তথা সাংসদ Manoj Tiwari।
এই পদযাত্রা সিইএসসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নন্দী বাগান বাজার পর্যন্ত অগ্রসর হয়। পরে সেখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়। উত্তর হাওড়া বিধানসভার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
🔴 প্রযুক্তিনির্ভর ভোটের পক্ষে সওয়াল
প্রচারে বক্তব্য রাখতে গিয়ে Manoj Tiwari নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে কথা বলেন। তিনি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণের পক্ষে মত প্রকাশ করেন।
পাশাপাশি ভুয়ো ভোট প্রসঙ্গ তুলে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
🔴 রাজনৈতিক বার্তা
রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন জনসংযোগ জোরদার করছে, তেমনি প্রযুক্তির বার্তা দিয়ে ভোটের আগে শক্তি প্রদর্শনেও জোর দিচ্ছে।
উত্তর হাওড়ায় বিজেপির প্রচারে মনোজ তিওয়ারি, উমেশ রাইয়ের সমর্থনে পদযাত্রা।












Leave a Reply