তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, মন্ত্রী অনুগামীদের ঘিরে বিতর্ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়া তে ২০০ এবং ২০১ নং বুথে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ মন্ত্রী তাজমুল অনুগামী সহ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলীর বিস্ফোরক অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেন এবং তার অনুগামীরা ভোট করছেন কংগ্রেসের হয়ে। তার নির্দেশেই এই হামলা বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর সহ পতাকা ব্যানার ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।যদিও পাল্টা মন্ত্রীর ছেলে ইমরান আলী এবং কংগ্রেস কর্মীদের দাবি স্বপন আলী এবং জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উস্কানিতে এই অশান্তি। গ্রামের মানুষের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। গ্রামের এক নিরীহ মানুষকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে নির্বাচনের দিনে হটস্পট বিদায়ী মন্ত্রী তাজমুলের এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *