পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও গড়ে তুলতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে এই দিন দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই পরীক্ষায়। শনিবার এই পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে। এই দিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জী প্রসেনজিৎ কুন্ডু,পলাশ ঘোষ,দিব্যেন্দু সিংহ রায়,প্রিয়াঙ্কা প্রামানিক,শিবম প্রামানিক, সুমন বিষই,শিবম মান্না সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পড়াশোনার আগ্রহ বাড়াতে চন্দ্রকোনারোডে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন।












Leave a Reply