মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভোট পরবর্তী হিংসা রুখতে এবং বিচারকদের নিরাপত্তা দেতে মালদহ জেলাতে মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । এর পাশাপাশি দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে স্ট্রং রুমের দায়িত্বে। পুলিশ সুপার অনুপম সিং জানালেন জেলার বিভিন্ন থানার জন্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের নিরাপত্তা দিতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মালদহ কলেজ এবং মালদহ পলেটেকনিক কলেজে ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তর নিরাপত্তা বলয় থাকছে। কেন্দ্রীয় বাহিনী,আর্ম গার্ড এবং রাজ্য পুলিশ থাকছে গণনা কেন্দ্রে। ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা এবং সিসি ক্যামেরা চালু থাকবে। স্ট্রং রুমের ১০০ মিটারের মধ্যে কেও ঢুকতে পারব না। শুক্রবার বিকেলে জেলা শাসক রজনবীর সিং কাপুরকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন পুলিশ সুপার।
গণনা কেন্দ্রে ত্রিস্তর নিরাপত্তা বলয়, মালদায় প্রস্তুতি সম্পূর্ণ।












Leave a Reply