পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের জামানায় বাংলা আবাস যোজনার প্রকল্পের বাড়ি পাইয়ের দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছে কাঠমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর খাতায় সই করিয়ে সেই টাকা ফেরত দেওয়ার শিবিরকে ঘিরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন মেটাডোর এলাকায়। স্থানীয়দের অভিযোগ তৃণমূলের জামানায় বাংলা আবাস যোজনার বাড়ি পেতে কাটমানি দিয়েছিল তৃণমূল নেতাদের। বৃহস্পতিবার বিকেলে বিজেপির তরফ থেকে শিবির তৈরি করে খাতায় সই করিয়ে সেই টাকা ফেরত দেওয়া হয় সাধারণ মানুষকে। এই বিষয় নিয়ে BJP মাইনোরিটি সেলের সহ-সভাপতি মিন্টু মিদ্দা জানিয়েছেন এই দিন ১২০ জন সাধারণ মানুষের হাতে মোট দুই লক্ষ ৪০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। তবে প্রশাসনের উপর আস্থা না রেখে এইভাবে টাকা ফেরত দিয়ে নিজের অপরাধ মাফ করে দেওয়া সম্ভব! তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
কাটমানি ফেরত শিবির নিয়ে রাজনৈতিক বিতর্ক, উত্তপ্ত চন্দ্রকোনারোড।।












Leave a Reply