সুজয় হাজরা গ্রেপ্তারের পর তদন্তে নতুন মোড়, অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে পুলিশ

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিন আগে জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক যথা তৃণমূলের মেদিনীপুর সংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করে সুমিত রায়ের নাম জানতে পারে বলে সূত্রের খবর।। জানা গিয়েছে এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA হিসেবেই পরিচিত। সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে বেশ কয়েকটি দফায় সুমিত রায়ের একাউন্টে সুজয় হাজরা টাকা পাঠিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে গিয়ে অভিষেকের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *