টয়ট্রেনে সফর, পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময়ে মন্ত্রী দিলীপ ঘোষ।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি, পাহাড় সফরে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী টয়ট্রেনে চড়ে দার্জিলিংয়ের মনোরম প্রকৃতি উপভোগ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী টয়ট্রেনে সফর করেন। যাত্রাপথে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।
মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই ছবি তোলার আবদার জানান। টয়ট্রেন সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দার্জিলিংয়ের এই ঐতিহ্য উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম আকর্ষণ। পাহাড়ের সৌন্দর্য এবং টয়ট্রেনের অনন্য অভিজ্ঞতা দেশ-বিদেশের পর্যটকদের টানে।
মন্ত্রী ও তাঁর স্ত্রীকে টয়ট্রেনে দেখতে পেয়ে যাত্রীদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। পাহাড় সফরের ফাঁকে এই বিশেষ যাত্রা তাঁর সফরসূচিতে আলাদা মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *