পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আখমুড়া এলাকায় এক নম্বর এবং দু’নম্বর অঞ্চলের মাঝে কুবাই নদীর উপর সাধারণ মানুষের পারাপারের জন্য প্রশাসনের উদ্যোগে তৈরি করা হলো অস্থায়ীভাবে বাঁশের সাঁকো, শনিবার যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কেশপুর BDO শেখ মাসুদ করিম,আনন্দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস,উৎপল পাঁজা সহ একাধিক ব্যক্তিবর্গ। জানা গিয়েছে প্রত্যেক বছর বর্ষার সময় নদীতে জল বেড়ে যাওয়ার কারণে যাতায়াতের জন্য নানান সমস্যার সৃষ্টি হতো দুটি অঞ্চলের মানুষজনদের। তবে এই অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা পাবেন বলে আশাবাদী এলাকার মানুষজন।
আখমুড়ায় কুবাই নদীর উপর অস্থায়ী সাঁকো, উদ্বোধন করলেন কেশপুরের BDO












Leave a Reply