রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, চন্দ্রকোনারোডে প্রশাসনের বিশেষ বৈঠক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রথযাত্রাকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাপক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি,CI, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার,BDO সহ একাধিক জেলা পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। মূলত এই রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *