দারিদ্র্যকে হার মানিয়ে নিটে সাফল্য, ধূপগুড়ির টোটন সরকারের অনুপ্রেরণার গল্প।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- দারিদ্রতাকে জয় করে নিটে সাফল্য: ধূপগুড়ির টোটনের গল্পে অনুপ্রাণিত গোটা এলাকা। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা `নিট`-এ গ্রামের ছেলে টোটন সরকার। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গোটা প্রতিবেশী মহলে।

দারিদ্রতা খুব কাছ থেকে দেখেছে টোটন। গ্রামের বাড়িতে থেকে পড়াশোনার পরিবেশ না পাওয়ায় সে শিলিগুড়িতে গিয়ে থেকে পড়াশোনা চালায়। প্রথমবার সুযোগ না পেলেও হাল ছাড়েনি। দ্বিতীয়বার পরীক্ষায় বসে নিজের মেধার প্রমাণ দিল সে।
নিট 2026`-এ ৭২০ নম্বরের মধ্যে টোটন পেয়েছে 464 নম্বর। সর্বভারতীয় স্তরে তার `SC Rank` 8178।

টোটনের স্বপ্ন গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে বিজ্ঞানের ভীতি দূর করা। সে বলে, “গ্রামের ছেলে-মেয়েরাও চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। শুধু জেদ আর পরিশ্রম দরকার। বিজ্ঞানকে ভয় পেলে চলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *