চন্ডীতলা, নিজস্ব সংবাদদাতা:-বেশ কিছুদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল চন্ডীতলার নবাবপুরের এক ভিডিও,
যেখানে দেখা যাচ্ছিল স্থানীয় বাসিন্দা ইজাজুল মল্লিক কে মারধর এবং হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক এবং তৃণমূল কর্মী লালটু মল্লিক রাজা মল্লিক বাদশা মল্লিক।
আর এই ভিডিও ঘিরে নিন্দার ঝড় ওঠে সমাজ মাধ্যমে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল নিউজ বাংলা টিভি,
পরবর্তীকালে চন্ডীতলা নবাবপুরে তৃণমূলের এই চার নেতাকর্মীর বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানাতে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা ইজাজুল মল্লিক,
আর সেই অভিযোগের ভিত্তিতে চন্ডীতলা থানা ভারতীয় ন্যায় সঙ্গীতার একাধিক ধারাতে মামলা রুজু করে তার মধ্যে 115 বাই 2, ১১৭ বাই ২, 126 বাই ২ , ৩ বাই 5, 303 বাই 2, ৩৫১ বাই ৩,
আর এই বিষয় নিয়ে চ্যানেল পক্ষ থেকে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কাউকে মারধর করিনি এবং হুমকি দিইনি আমি ২৫ বছর ধরে রাজনীতি করছি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।












Leave a Reply