নিজস্ব সংবাদদাতা, মালদা:- গোপন সূত্রে অভিযান চালিয়ে সশস্ত্র দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার অন্তর্গত কুম্ভীরা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের নেওয়াগিননগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুই দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সানাউল শেখ এবং রফিকুল শেখ। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার শোভাপুর এলাকায়। এদিন গভীর রাতে ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে সন্দেহজনক অবস্থায় নেওয়াগিনগর এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার গভীর রাতে কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের নেওয়াগিননগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।












Leave a Reply