পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকে BDO পদে রদবদল হল। এতদিন এই দায়িত্বে থাকা রামজীবন হাঁসদার পরিবর্তে নতুন BDO হিসেবে দায়িত্ব পেলেন নিহার রঞ্জন মণ্ডল।
সোমবার নতুন দায়িত্বপ্রাপ্ত BDO-কে স্বাগত জানাতে ব্লক অফিসের কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মচারীদের তরফে নবনিযুক্ত BDO নিহার রঞ্জন মণ্ডলের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। নতুন BDO-কে ঘিরে ব্লক প্রশাসনের কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। দায়িত্ব গ্রহণের পর আগামী দিনে ব্লক এলাকার প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠুভাবে পরিচালনার দিকে নজর থাকবে বলে আশা কর্মচারীদের।এইদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ সাহু,বিশ্বজ্যোতি প্রামাণিক,গৌতম মাইতি, সহদেব ভকত,সৌরভ মল্লিক,কৃষ্ণ কিস্কু,শশাঙ্ক কর্মকার,শেখ ইজাজ আহমেদ,কুমারেশ দে, রাহুল দন্ডপাঠ,গোবিন্দ বিসই,সুব্রত বিশ্বাস, সাগুন সরেন সহ উপস্থিত ছিলেন সমস্ত স্তরের বহু কর্মচারীবৃন্দ।
নতুন BDO-কে স্বাগত, গড়বেতা-১ ব্লক অফিসে সংবর্ধনা অনুষ্ঠান।












Leave a Reply